রাজ্য

করোনায় মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট ও সৎকার নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের, জেনে নিন বিস্তারে

দিনের পর দিন করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে আমাদের দেশে। প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখের দৈনিক সংক্রমণ গ্রাফ উদ্বেগে ফেলছে সকলকে। গোটা দেশের পাশাপাশি বেলাগাম করোনা সংক্রমণ বাংলাতেও। এখন প্রায় প্রতিদিন দৈনিক সংক্রমণ ১৩ হাজারের পাশাপাশি পৌঁছে গেছে। সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। করোনার দ্বিতীয় ঢেউতে ভাইরাসের মিউট্যান্ট স্ট্রেন বেশি পরিমাণে ক্ষতিকারক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বেহাল অবস্থা বাংলায়। রাজ্যের একাধিক জায়গায় করোনা রোগীদের মর্মান্তিক মৃত্যুর খবর সামনে আসছে। কোথাও হাসপাতালে জায়গা না পেয়ে অক্সিজেনের অভাবেই মৃত্যু হচ্ছে ও আবার কোথাও ডেথ সার্টিফিকেটের অভাবে দীর্ঘক্ষন বাড়িতেই পড়ে থাকতে হচ্ছে মৃতদেহকে। রোগী নিয়ে বা মৃতদেহ নিয়ে পরিবার-পরিজন দৌড়াদৌড়ি করলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

এই অবস্থায় রাজ্য সরকার তাদের ডেট সার্টিফিকেট নিয়ে একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে, “এবার থেকে করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে যে চিকিৎসকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তার চিকিৎসা চলছিল তাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে। প্রাইভেট ডাক্তার সার্টিফিকেট দিতে পারে। আবার কোন হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় মাঝরাস্তায় মৃত্যু হলে সে ক্ষেত্রে যে হাসপাতালে রোগী ভর্তি ছিল সেখানে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে।”

ডেথ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার করোনা রোগী মৃতদেহ সৎকার করার নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম মতে এবার থেকে করোনায় মৃত রোগীর শেষকৃত্য করার ক্ষেত্রে কলকাতায় পুরসভা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও গ্রামীণ এলাকায় বিএমএইচ এর সাথে যোগাযোগ করতে হবে। আসলে কিছুদিন ধরে বারংবার খবরের শিরোনামে আসছিল যে করোনায় মৃত্যুর পর বাড়িতেই ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে মৃতদেহ। ঘটনার গুরুত্ব বুঝে রাজ্য সরকার তড়িঘড়ি তাদের নয়া নির্দেশিকা জারি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের পরিসংখ্যান সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আক্রান্তের পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গতকাল ভারত রেকর্ড মৃত্যুর সংখ্যা দেখেছে। ২৪ ঘন্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026