দেশ

অক্সিজেন ঘাটতির সমাধান! জার্মানি থেকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আনছে ভারতীয় বায়ুসেনা

করোনা ভাইরাস সংক্রমণ দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও আবারও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণব্যাধি। এপ্রিল মাসের শেষের দিকে এখন দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের গণ্ডি অতিক্রম করেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় ভারতের বেশিরভাগ রাজ্যে বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। অক্সিজেনের অভাবে প্রায় রোগীমৃত্যুর খবর সামনে আসছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী।

তবে ভারতে অক্সিজেনের আকালের সময় পাশে দাঁড়ালো জার্মানি। দেশের চলমান সঙ্কটের দিনে জার্মানি থেকে এবার কেন্দ্র সরকার অক্সিজেন প্ল্যান্ট আমদানি করছে। ভারতীয় বায়ুসেনা জার্মানি থেকে মোট ২৩ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট এয়ারলিফট করে দেশে নিয়ে আসবে। জানা গিয়েছে জার্মানি থেকে আমদানি করা এই অক্সিজেন জেনারেশন প্ল্যান্টগুলি প্রত্যেকটি প্রতি মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি করতে পারবে। বর্তমানে গোটা দেশে ৭ হাজার মেট্রিকটন অক্সিজেন উৎপাদিত হয়। তাতে ঠিকমত চাহিদা পূরণ করা যাচ্ছে না। তাই জার্মানি থেকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আনা হচ্ছে যার সাহায্যে প্রতি মিনিটে ৪০ লিটার প্রতি ঘন্টায় প্রতি প্ল্যান্ট থেকে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন তৈরি হবে। আশা করা যায় এরপর গোটা দেশ অক্সিজেনের ঘাটতি কিছুটা হলেও কমবে। জানা গেছে আগামী ৬-৭ দিনের মধ্যেই ভারতের পৌঁছে যাবে ওই অক্সিজেন প্ল্যান্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের পরিসংখ্যান সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আক্রান্তের পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গতকাল ভারত রেকর্ড মৃত্যুর সংখ্যা দেখেছে। ২৪ ঘন্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। দেশের পাশাপাশি রাজ্যতেও করোনা আক্রান্ত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026