এপ্রিল মাসের শুরু থেকে গোটা ভারতজুড়ে করোনা সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এখন প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ সংক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা দেশের মানুষ উদ্বেগে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নির্বাচন চলছে বাংলায়। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। তবে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত দেখে তৃণমূল কংগ্রেস ঠিক করেছে করণা আবহে তারা আর কোন রাজনৈতিক সভা করবে না। তাই আজ ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের ১১ জন প্রার্থীকে নিয়ে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ অর্থাৎ শনিবার বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলার ১১ জন প্রার্থীকে নিয়ে ভার্চুয়াল সভা করেন। সেই ভার্চুয়াল সভা থেকে তিনি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বলেছেন, “কমিশনের কাছে আমরা কোন বিচার পাচ্ছি না। ওরা বিজেপির কথায় উঠছে এবং বসছে। বিজেপির কথাতেই ভোট করাচ্ছে ওরা। আমরা বারংবার এই করোনা পরিস্থিতিতে অনুরোধ করেছিলাম যে একসাথে নির্বাচন করা হোক। কিন্তু সেই কথা শোনা হয়নি। বিজেপি বাইরে থেকে লক্ষ লক্ষ লোক আনছে। এই কারনেই বাংলায় সংক্রমণ বেড়ে যাচ্ছে। ওত যে কেন্দ্রীয় বাহিনী এসেছে তাদের কারুর কোভিড রিপোর্ট করা হয়নি।”
এছাড়াও তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে বলেছেন, “নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য বাংলায় এত দফায় ভোট করছে। আমি জানি কার নির্দেশে সব হচ্ছে। সব খবর আছে আমার কাছে। কমিশন থেকে নির্দেশ দেয়া হচ্ছে যে নির্বাচনের আগে আমাদের দলের নেতাদের গ্রেফতার করা হোক। প্রমাণের জন্য আমার কাছে সব রকম হোয়াটসঅ্যাপ চ্যাট আছে।” তবে শুধুমাত্র তিনি একথা মুখে বলেননি। বরঞ্চ তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে ডেকে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট দেখান। এমনকি মুখ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দিয়েছেন যে ভোট মিটলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…