বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছেন তিনি। অবশ্য সেকথা অজানা নয় কারোরই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকেন অভিনেতা। তবে এবার নিজের সূত্র ধরে নয়, ছেলে নামাসির সূত্রেই চর্চায় মিঠুন চক্রবর্তী।
খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। উল্লেখ্য ছবির সূত্র ধরেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আসন্ন এই ছবিতে রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, জনি লিভার, দর্শন জারিওয়ালার মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলবে। এই ছবির মুখ্য ভূমিকায় মিঠুনপুত্র নামাসি চক্রবর্তী ও আমরিন ক্রুরেশির দেখা মিলবে। সম্প্রতি এই ছবিরই প্রচারের অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী।
এদিন ছবির প্রচারে গিয়ে সকলের সামনে আবেগপ্রবণ হয়ে মিঠুন বলেন, তিনি একেবারেই ভালো বাবা হয়ে উঠতে পারেননি। কারণ তিনি কখনোই নিজের প্রভাব খাটিয়ে নিজের ছেলেদের জনপ্রিয়তা এনে দিতে চাননি। তিনি সবসময় তাদের শিখিয়েছেন, নিজের লড়াইটা নিজেকেই করে নিতে হবে। ভালো শিল্পী হওয়ার পূর্বে ভালো মানুষ হওয়া প্রয়োজন। তিনি সর্বদা তাদের সমর্থন করে যাবেন। তবে চারিদিকের পৃথিবীটা বাস্তবতাকে মেনে নিয়ে তাদের নিজেদেরই চিনে নিতে হবে।
পরে বাবা সম্পর্কে বলতে গিয়ে নামাসি জানান, তিনি খুব ভাগ্যবান কারণ তিনি মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষকে বাবা হিসাবে পেয়েছেন। কারণ তিনি সর্বদা যেকোন পরিস্থিতিতে তাদের সকলের মনে সাহস জুগিয়ে যান। পাশাপাশি নামাসি এও জানান, মিঠুন চক্রবর্তী একজন ভালো রাধুনীও। তার হাতের খাবার খাওয়ার জন্য বাড়ির সকলে রীতিমতো অপেক্ষা করে থাকেন। পাশাপাশি নামাসি এও জানান, ছবির প্রচারে আসার পূর্বে অভিনেতা তাকে বলেছেন সমস্ত প্রশংসা মাথা পেতে নিতে। তবে পরবর্তী কাজের জন্য তাকে কঠোর পরিশ্রমের কথাও মাথায় রাখতে বলেছেন তিনি। বলাই বাহুল্য, এদিন ছবির প্রচারে এসে কথায় কথায় আবেগপ্রবণ বাবা-ছেলেও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…