নিউজ

Train: আগামী দুদিন রেল চলাচল বন্ধ থাকবে হাসনাবাদ-শিয়ালদা শাখায়, তারপর ডাবল লাইন, জানিয়ে দিয়েছে রেল

আগামী দুদিন ১৭ এবং ১৮ এপ্রিল হাসনাবাদ শিয়ালদহ শাখায় বন্ধ থাকতে চলেছে রেল চলাচল। ডাবল লাইনে কাজের জন্য পরিষেবা বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে ভারতীয় রেলওয়ে সূত্রে। খুব শীঘ্রই বিদ্যাধরী নদীর উপরে সেতু চালু হচ্ছে এবং তারপর ডবল লাইন পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে।

এতদিন পর্যন্ত হাসনাবাদ শিয়ালদহ শাখায় ডবল লাইন না থাকায় প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। ৪৫ মিনিট পর পর একটি করে ট্রেন পরিষেবা ছিল। কিন্তু এই লাইনে বহু যাত্রী যাতায়াত করে থাকেন। রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য ডাবল লাইন পরিষেবা চালু হয়ে যাবে ১৮ এপ্রিলের পরে। যুদ্ধকালীন তৎপরতায় এখন হাসনাবাদ শিয়ালদহ শাখার বেলেঘাটা এবং লেবুতলা রেলস্টেশনে শেষ মুহূর্তে কাজ চলছে।

বেলেঘাটা স্টেশনে লাগোয়া বিদ্যাধরী নদীর উপরে ২৫০ টনের একটি রিভার ব্রিজ তৈরি করা হচ্ছে। এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য ১৭ এবং ১৮ এপ্রিল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার হাসনাবাদ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেল দাবি করছে, ডাবল লাইন পরিষেবা চালু হবার ফলে শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন। রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার মহাদেব খান বলছেন, “আমার মস্তিষ্কপ্রসূত ধারণা নিয়ে এই রিভার ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই রিভার ব্রিজের ওজন ২৫০ টন। ইতিমধ্যেই এই কাজ শেষ হয়ে গিয়েছে এবং ১৮ এপ্রিল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এর পরই হাসনাবাদ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026