ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মোবাইলের জিএসটি ১২% থেকে বেড়ে ১৮%, ঘোষণা নির্মলা সীতারামনের

দাম বাড়তে চলেছে মোবাইল ফোনের। মোবাইল ফোনের উপর জিএসটি ১২% থেকে বাড়িয়ে ১৮% করা হলো আজ। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে মোবাইল ফোন ও তার সামগ্রীর দামে জিএসটি ১২% থেকে বাড়িয়ে ১৮% করা হয়েছে। কাউন্সিলের বৈঠকে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে দেশলাই এর উপর জিএসটি ১২% করা হয়েছে। এয়ারক্রাফটের রক্ষণাবেক্ষণ এর উপর জিএসটি হার কমিয়ে ৫% করা হয়েছে যা আগে ১৮% ছিল।

জিএসটি কাউন্সিলের এই বৈঠকে প্রধান ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। এছাড়া প্রতিটা রাজ্যের অর্থমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন বৈঠকে। সেখানেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ এর পয়লা এপ্রিল থেকে নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেরে চীন থেকে মোবাইল তৈরির বিভিন্ন সামগ্রী আসা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ৩ টাকা শুল্ক বাড়াল কেন্দ্র

ফলে বড় ফোন নির্মাতারা প্রবল সমস্যায় পড়েছেন। এর মধ্যেই নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মোবাইল তৈরির সামগ্রীর উপর জিএসটি কমানো হোক। কিন্তু সেই দাবি মানলো না জিএসটি কাউন্সিল। মোবাইল ফোনের এই দাম বৃদ্ধিতে মোবাইল ফোনের বাজারে প্রভাব পড়বে বলেই মত বিশেষজ্ঞদের। মোবাইল ফোনের বিক্রিও ৮ থেকে ১৫% কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026