বিনোদন

পাবলিক প্লেসে ট্রান্সপারেন্ট পোশাকে মালাইকা অরোরা, সোশ্যালে ভাইরাল এই ছবি

কৌশিক পোল্ল্যে: পোশাক বিভ্রাটে সমস্যায় কমবেশি মুখোমুখি হয়েছেন সকল সেলেবগন, এক্ষেত্রে অভিনেত্রীদের ঝুঁকিটাই বেশি। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, অ্যাওয়ার্ড শো কিংবা ইভেন্টে পোশাক নিয়ে আপত্তিকর পরিস্থিতিতে আউটফিট সঙ্গ না দিলে সত্যিই বিপর্যয় বয়ে আনে, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার ট্রোল ও মিমস তো সদাই প্রস্তুত তাদের নিয়ে কনটেন্ট তৈরির দিকে। কাজেই বহু সাবধানতা এক্ষেত্রে অবলম্বন করতেই হয়।

বলিউডের ফ্যাশানিস্তা ও অ্যাকট্রেস কাম সুপারমডেল মালাইকা অরোরা এসবের ধার ধারেন না। নিজের ইচ্ছেমতো আউটফিটে প্রকাশ্যে আসেন আত্মবিশ্বাসের সঙ্গে। বেশিরভাগ ক্ষেত্রেই তাক স্টাইল কনসেপ্টে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান আজকের তাবড় অভিনেত্রীরা। বেশ কিছু সময় এই পোশাকই চলে যায় তার বিরুদ্ধে ফলে সোশ্যালে ট্রোলড হওয়া তার কাছে কোনো নতুন বিষয় নয়।

আরও পড়ুন : কবিগুরুর গানের লাইন কিয়ারা আডবানি বুকে, ভাইরাল সেই ছবি

সদ্য মালাইকা একটি শরীরের কালার কমপ্লেকশনের স্কিনিটাইপ আউটফিটে পাবলিক প্লেসে স্পট হন, যে ছবি উঠে আসে নেটদুনিয়ার নজরে। পোশাকের আবরন ভেদ করে সুষ্পষ্ট দেখা যাচ্ছে মালাইকার গোপনাঙ্গ যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল সাইটে।

এরকম অযাচিত পোশাক পরে পাবলিক প্লেসে তিনি কী করে বের হন সেই প্রশ্ন ছুঁড়েছেন অনেকে। এছাড়া এরকম অদ্ভুত পোশাকে তিনি বোল্ড নন বরং বড্ড বেমানান এরকম মন্তব্যও আসছে ঘুরে ফিরে। একদল ইউজার ছবি দেখেই বেজায় চটেছেন, সেই কারনে তীব্র কটাক্ষ করে মালাইকাকে কিম কার্দাশিয়ানের সস্তা কপি হিসেবে অভিহিত করেন।

অর্জুন কাপুরের সঙ্গে অসমবয়সী সম্পর্ক নিয়ে নিত্যদিনই ট্রোলড হন মালাইকা তার উপর অনুরাগীদের কথা মাথায় রেখে এবার কী তার স্টাইলে পরিবর্তন ঘটবে? সে প্রশ্ন সময়ের হাতে অপেক্ষমান। বর্তমানে মালাইকা জনপ্রিয় ফ্যাশন শো ‘সুপারমডেল অফ দ্য ইয়ার’ এর মুখ্য বিচারকের পদটি অলঙ্কৃত করে রেখেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026