জীবনযাপন

সাবধান! মোবাইল থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস, সতর্ক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস ঠেকাতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সম্প্রতি মোবাইল ব্যবহারের উপর একাধিক বিধিনিষেধ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোবাইল থেকেও হতে পারে সংক্রমণ বলে তারা মনে করছেন।

শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, বিশেষজ্ঞরাও নিজেদের মোবাইলের দিকে নজর রাখতে বলেছেন। অর্থাৎ নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মোবাইলের ও কিছু বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে। মোবাইলকেও পরিষ্কার রাখতে হবে বলে তারা মনে করছেন। এখন বর্তমানে মোবাইল ছাড়া মানুষ চলতে পারেন না। তবে বর্তমানে এই ভাইরাসের কবল থেকে বাঁচতে এই পদ্ধতিগুলি অবশ্যই মানতে হবে।

মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ :

১) যতটা পারবেন মোবাইল কম ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া মোবাইলকে ব্যাগে বা আপনার থেকে যতটা সম্ভব দূরে রাখুন।

২) মোবাইলের কাজ অর্থাৎ ফোন বা মেসেজ করা হয়ে গালে ব্যাগে রেখে দিন।

৩) মোবাইলের পরিচ্ছনতা দরকার। তাই জল দিয়ে পরিষ্কার করুন কিন্তু খেয়াল রাখবেন জল যাতে আপনার ফোনের ভিতরে না ঢুকে যায়।

৪) শুধু মোবাইল নয়, পরিষ্কার করুন মোবাইলের কভারকেও।

৫) মোবাইলের কোণাগুলো সরু কটন বাড্স দিয়ে পরিষ্কার করুন।

৬) ব্যাকটেরিয়া বিরোধী লোশন বা লিক্যুইড দিয়ে ভালো করে মোবাইলের চারপাশ মুছে নিন।

এখন বার বার বলা হচ্ছে হাত সাবান দিয়ে ধুতে। কিন্তু যতবার মোবাইল ধরা হয় ততবার তো হাত ধোয়া সম্ভব হয় না। আবার আমাদের হাঁচি বা কাশির সময় জীবাণু হাতে থাকা মোবাইলে লেগে যায়। তাই নিজেদের সুরক্ষার স্বার্থে এই বিষয়গুলির প্রতি যত্নবান হতে হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026