বিনোদন

তবে কী প্রেমের সম্পর্কের অবসান ঘটল রনবীর ও আলিয়ার? জানুন সত্য

কৌশিক পোল্ল্যে: বলিউডের সবচেয়ে বেশি চর্চিত জুটি রনবীর ও আলিয়ার মধ্যে কী সম্পর্কের ভাঙন ধরল? কেন এমন প্রশ্নই বা উঠছে? বেশ তো ভালোই একসঙ্গে সময় কাটাচ্ছিলেন দুজনে। কিন্তু আপনি জানেন কী, ইদানিং দুজনের কথা বলা বা মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

বেশ কয়েকদিন আগেই ছিল আলিয়ার জন্মদিন, সেই উপলক্ষ্যে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটি ফ্যামিলি পার্টির আয়োজন করেন আলিয়া, এখানে তার প্রেমিক রনবীর ছিলেন অনুপস্থিত, আর এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। বলা ভালো এরপর থেকেই ফ্যানসদের মনে সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করে। এমনকি তিনি আলিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেননি এবং বার্থডে পোস্টে সকলে যেখানে আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সেখানে রনবীর নীরব থেকেছেন।

আরও পড়ুন : সমুদ্রপাড়ে হট লুকে ইলিয়ানা ডি ক্রুজ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়

বলিউডের দোলাচলে একের পর এক বহু অভিনেত্রীর সঙ্গে এই অভিনেতার নাম জড়িয়েছে। সোনম কাপুর, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ সহ আরও বেশ কিছুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রনবীর, যদিও কোনোটাই বিশেষ স্থায়ী হয়নি। অবশেষে যখন তিনি আলিয়ার প্রেমে পড়েন তখন সকলে ধরেই নেন এই সম্পর্কটি বোধহয় স্থায়ী হবে, কিন্তু এ নিয়েও ঘনিয়ে আসছে ঘোর অনিশ্চয়তা।

বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রনবীর ও আলিয়া আগের মতোই সম্পর্কে রয়েছেন এমনটাই জানালেন তাদেরই টিমের সদস্য। যদিও একথা কতটা সত্যি সে নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। ইদানিং রনবীর ও আলিয়াকে একসঙ্গে একদমই দেখা যায়নি। যুগলের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এবছরই মুক্তি পাবে। উল্লেখ্য এটিই এই জুটির প্রথম ছবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026