৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর উপত্যকায় সম্পূর্ণরূপে বন্ধ ছিল ফোন পরিষেবা। অশান্তি এড়াতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছিলো কেন্দ্র। সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আংশিক ভাবে ৫০ হাজার ল্যান্ড লাইন ফোনে পরিষেবা চালু করা হয়েছিল।
কিন্তু উপত্যকার ৬৬ লাখ মোবাইল উপভোক্তার মধ্যে ৪০ লাখ গ্রাহক পোস্টপেড পরিষেবা ব্যবহার করেন। ২ মাসের অধিক সময় সমস্ত রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় বহু অসুবিধাতে পড়েছেন কাশ্মীরের জনগণ। তাই এতদিন পর শুরু হতে পোস্টপেড মোবাইল পরিষেবা।
১০ ই অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় কাশ্মীরের দরজা। এরপরই পর্যটন সংস্থাগুলি প্রশাসনের কাছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানায়। কারণ মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন এমন কোনো জায়গায় পর্যটকেরা আসবেন না বলে দাবি ট্যুরিস্ট কোম্পানীগুলির।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে জম্মু – কাশ্মীরে মোবাইল পরিষেবা শুরু হলেও ইন্টারনেট পরিষেবা শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে পোস্ট পেড শুরু হলেও প্রিপেড মোবাইল সার্ভিস শীঘ্রই শুরু হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…