তাঁকে নিয়ে গেরুয়া শিবিরের তীর্যক মন্তব্যের মাঝেই নিঃশব্দে দেশে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। একটি বই প্রকাশ উপলক্ষ্যে আজ রাতেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। প্রায় ৩০ মিনিট তাঁদের আলোচনা হওয়ার কথা।
বাঙালী অর্থনীতিবিদের নোবেল জয়ের খবর পেয়েই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। অভিজিৎ সম্পর্কে প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তবে তাঁর দলের অন্যান্য নেতারা তীর্যক মন্তব্য করেন এই অর্থনীতিবিদকে নিয়ে। রেলমন্ত্রী পিযুষ গয়াল নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে ‘বামঘেঁষা’ বলে দাগিয়ে দেন। অপর বিজেপি নেতা রাহুল সিনহা অভিজিতের দ্বিতীয় বিদেশিনী স্ত্রী নিয়ে কটাক্ষ করেন। তবে এ সবের মাঝে অভিজিতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
নোটবন্দির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অভিজিৎ। সেই নোবেলজয়ীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাই তাদের বৈঠক ঘিরে আগ্রহ বাড়ছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…