জীবনযাপন

অক্টোবর হল স্তন ক্যান্সার সচেতনতা মাস! জেনে নিন এই মারণব্যাধির কিছু লক্ষণ ও এড়ানোর উপায়!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সারা পৃথিবী জুড়ে ১লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস। বর্তমানে সারা পৃথিবীর মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আমাদের দেশে যত মহিলার ক্যান্সারে মৃত্যু হয় তার মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হয় এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যায়। কিন্তু এত কিছুর পরেও আমাদের দেশে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব এখনো লক্ষ্য করা যায়। আর এর ফলে একেবারে শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে স্তন ক্যান্সার, তখন মৃত্যুর প্রহর গোণা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করা সম্ভব হলে ক্যান্সারের সাথে লড়াইয়ে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

স্তন ক্যান্সারের প্রধান লক্ষণ বা উপসর্গ সমূহ-

১. স্তনের ভিতর শক্ত হয়ে যাওয়া বা স্তন পুরু হয়ে যাওয়া।

২. স্তনের বোঁটা থেকে রক্ত নিঃসৃত হওয়া।

৩. স্তনের উপরের ত্বকের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, গর্ত হয়ে যাওয়া।

৪. স্তনের আকার পরিবর্তন হয়ে যাওয়া।

৫. স্তনের বোঁটার চামড়া কুঁচকে যাওয়া বা চামড়া উঠে যাওয়া। বোঁটা ভিতরের দিকে ঢুকে যাওয়া।

৬. স্তনের চামড়া লাল হয়ে যাওয়া।

এইসমস্ত লক্ষণ গুলি দেখলে বুঝবেন আপনার স্তন, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তাই এগুলো দেখলেই চিকিৎসকের পরামর্শ নেবেন যত দ্রুত সম্ভব।

যেসব নিয়ম মেনে চললে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ানো সম্ভব-

১. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে প্রথমেই। ওজন বেশি হলে কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে যায়।

২. প্রত্যেক নারীরই প্রতিদিন শরীরচর্চা করা উচিত। প্রতিদিন শরীরচর্চা স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত রাখে।

৩. সবজি জাতীয় খাবার যেমন, বাঁধাকপি, ফুলকপি, ফলমূল ইত্যাদি খাবার বেশি খেতে হবে। এ ধরনের সবজি নিয়মিত খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায় সহজেই।

৪. যারা অতিরিক্ত মদ্যপান করে সেইসকল মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে অনেক বেশি। তাই এড়িয়ে চলতে হবে অতিরিক্ত মদ্যপান।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026