অরূপ মাহাত: ভারত যে অর্থনীতিতে শক্তিশালী দেশ তা প্রমাণ করতে রাশিয়াকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভ্লাদিভস্তকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে ‘অ্যাক্ট ফার ইস্ট’ নীতি চালু করার পর একথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘রাশিয়ার পূর্বপ্রান্তের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের৷ ভ্লাদিভস্তকে প্রথম যে দেশটি কনস্যুলেট খুলেছিল, তা হল ভারত৷ রাশিয়ার পূর্বপ্রান্তের উন্নয়নের জন্য ভারত ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে রাশিয়াকে৷ পূবে তাকাও নীতিতে আমার সরকার খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছে৷’ রাশিয়ার পূর্ব প্রান্তে (সাইবেরিয়া অঞ্চল) প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে৷ সেই কারনেই এই অঞ্চলের উন্নয়ন প্রয়োজন বলে মনে করে ভারত।
এদিন তিনি আরও বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে ভারত বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠবে। এই সময়ের মধ্যেই ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে বলে রাশিয়ায় ফের জানান মোদি৷ ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভারতের সক্রিয় ভূমিকা নেওয়ার কথাও এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…