ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মাসটি ছিল জুলাই মাস। ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব ডিভিশনাল হাসপাতলে একজন মহিলা তার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন। মহিলাটির বয়স ছিল প্রায় ৫৫ বছর।
অসহ্য পেটে ব্যথার কারণে তিনি হসপিটালে এসেছিলেন। আশরাফ বদর নামে এক ডাক্তারের কাছে তিনি পরামর্শ নিতে আসেন। কিন্তু সামান্য পেটে ব্যথার ঔষধি হিসেবে ডাক্তার টি তাকে কন্ডোম প্রেসক্রাইব করেন। তার এরকম ব্যবহার মহিলাটির একদমই পছন্দ হয় না।
মহিলাটির সাথে কথা বলে জানা যায় তিনি ২৩ শে জুলাই এই হসপিটালে এসেছিলেন। এবং ডাক্তার আশরফ বদর তার পেটে ব্যথা উপশমের জন্য কন্ডোম ব্যবহার করতে বলেন। তারপরই এই ঘটনা নিয়ে হৈ চৈ শুরু হয়ে যায়।
জানা গেছে যে এই ঘটনাটির ঠিক একমাস পরে ডাক্তার টিকে হসপিটাল থেকে সাসপেন্ড করা হয়। তিনজন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন পূর্ব সিংভূম এর ডেপুটি কমিশনার। সেই কমিটি আশরফের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ নিয়ে রিপোর্ট জমা দেন। এক মেডিক্যাল অফিসার জানিয়েছেন যে সেই রিপোর্টের ভিত্তিতেই নাকি ডাক্তার টিকে সাসপেন্ড করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…