বিনোদন

হবু সন্তানকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, বললেন ‘তোমরা খুব ভালো বাবা-মা হবে’

এ হল খোদ প্রধানমন্ত্রীর আশীর্বাদ হবু মা-বাবা কে? আপনি পেয়েছেন এরকম আশীর্বাদ? কি করে পাবেন? আপনি কি সেলিব্রিটি নাকি আপনি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে আপনার প্রেগন্যান্সি পোস্ট করেন। যাইহোক, ভারতের অধিনায়কের ঘরে প্রথম সন্তান আসতে চলেছে, এরপর সেই ছবি পোস্ট করলে কেউ কি আর হাত গুঁটিয়ে বসে থাকতে পারেন? তাইতো বর্তমান প্রধানমন্ত্রী একেবারে দরাজ মনে আশীর্বাদ করলেন বিরাট-অনুষ্কা কে।

১৭ই সেপ্টেম্বর ছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট, এরপরেই মোদীজি পাল্টা ট্যুইট করে এই হবু মা-বাবা কে আশীর্বাদ করে বলেন, “ধন্যবাদ বিরাট। আমি তোমাকে এবং অনুষ্কাকে অনেক অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত তোমরা দুজনে দুর্দান্ত বাবা-মা হবে।”

প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়ে গদগদ অনুষ্কা জানান, “ধন্যবাদ স্যার এই সুন্দর শুভেচ্ছা বার্তার জন্য! আশা করছি আপনার জন্মদিন খুব ভালো কেটেছে! সবসময় আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি। অন্যদিকে বিরাট লেখেন, “এই সুন্দর শুভেচ্ছার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

কিছুদিন আগেই, অনুষ্কা নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, “এর থেকে বেশি বাস্তব এবং মহান অনুভূতি আর কিছুই হতে পারে না-যে তোমার ভিতরে তুমি একটা প্রাণ বেড়ে উঠছে। যদিও এটার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, তবে এটা আসলে কী?”

অনুষ্কা-বিরাটের ঘরে অতিথি আসতে চলেছে ২০২১ এর প্রথমদিকেই। তাই দুজনেই দিন গুনছেন নতুন অতিথিক স্বাগত জানানোর জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026