খেলা

দর্শকশূন্য স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে আইপিএল, পিচের দিকে নজর থাকবে সব দলেরই

করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে ভারত। প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। আইপিএল গুটিয়ে নিয়ে যেতে হয়েছে আরবে। দীর্ঘ ছয় মাস পিছিয়ে গেলেও অবশেষে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট ভার্সন।

কোভিড সংক্রমণ রাশ টেনেছে খেলার অঙ্গনেও। এই প্রথমবার দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে আইপিএল। অবশ্য টিভির পর্দায় দর্শকের অভাব হবে না বলেই মনে করা হচ্ছে। শারজা, আবুধাবি আর দুবাইতেই আইপিএল এর ম্যাচগুলো হবে।

আজকের প্রথম ম্যাচই হাই ভোল্টেজ। মুখোমুখি হতে চলেছে আইপিএল এ সবচেয়ে সফল দুই দল– মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। তবে প্রথম ম্যাচের দিকে চোখ থাকবে সব দলেরই। কারণ, আরব আমিরশাহীর অচেনা পিচে বলের মুভমেন্টের দিকে নজর থাকবে সকলের। তবে বিশ্লেষণ ও ইতিহাস বলছে আরবের পিচ যথেষ্ট ধীরগতির ও স্পিন সহায়ক। টি টোয়েন্টি মূলত ব্যাটসম্যানদের দাপটের ক্ষেত্র। কিন্তু আরবের এই পিচ দ্রুত গতিতে রান তুলতে কতটা সহায়ক, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অন্যদিকে আরবের আবহাওয়া ও তাপমাত্রার সঙ্গে সকল খেলোয়াড়ের খাপ খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ।

সব মিলিয়ে নতুন দেশে নতুন পিচে দর্শকদের হইহুল্লোড়বিহীন স্টেডিয়ামে আইপিএল কেমন সাড়া ফেলে সেই দিকে আজ দৃষ্টি থাকবে ভারতসহ গোটা পৃথিবীর। আজকের ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026