নিউজ

মোদী সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা, জানুন কি করতে হবে!

অরূপ মাহাত: সাধারণ মানুষের জন্য ওষুধপত্রের দাম কমানোর উদ্দেশ্যে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন ঔষধি প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ কম দামে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়া যাবে। এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করে তোলা হয়েছে। প্রতিটি ন্যাপকিনের ১ টাকা ধার্য করা হয়েছে। বর্তমানে যা ২.৫০ টাকা।

দেশ জুড়ে প্রায় ৫,৫০০ টি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছে মোদী সরকার। প্রতিটি গ্রামে এই ওষুধ কেন্দ্র গড়ে তোলার প্রয়াস করা হবে বলে সূত্রের খবর। যে কোন ভারতীয় নাগরিক এই জন ঔষধি কেন্দ্র খুলতে পারবে। যে পেশার সাথে যুক্ত ব্যক্তি, হাসপাতাল কর্মী, বেসরকারি কর্মী, ফার্মাসিস্ট, চিকিৎসক প্রত্যেকেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। বিভিন্ন অনগ্রসর শ্রেণীর মানুষেরা এই দোকান খুলতে চাইলে ৫০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম পাবে। এই প্রকল্পে ২০ শতাংশ পর্যন্ত মুনাফা করা যাবে। পাওয়া যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সুবিধা। ভারতীয় জন ঔষধি প্রকল্পে ১২ মাসের বিক্রিতে ১০ শতাংশ ইনসেনটিভ পাওয়া যাবে। যা সর্বোচ্চ প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দেশের উত্তর পূর্ব রাজ্য, নকশাল অধ্যুষিত এলাকা, আদিবাসী সংরক্ষিত এলাকা ১৫ শতাংশ পর্যন্ত হবে। যা সর্বাধিক ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে ৷

ভারতীয় জন ঔষধি প্রকল্পে দোকান খুলতে গেলে যে সমস্ত কাগজপত্র দরকার সেগুলি হল প্যানকার্ড, আধারকার্ড, বিশেষ মান্যতাপত্র৷ এবং প্রয়োজন ১২০ বর্গমিটার জায়গা প্রয়োজন।

অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে https://janaushadhi.gov.in/ ওয়েবসাইটে। অফলাইনের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনপত্র পূরণ করে ফার্মা পাবলিক সেক্টর অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজারের নামে পাঠাতে হবে৷

Anirban Kundu

Recent Posts

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026