মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাণি রাসমণি রোডের ধর্নামঞ্চ থেকে বললেন তিনি নাগরিকত্ব আইনকে কখনই পশ্চিমবঙ্গে লাগা হতে দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ, এনআরসি সহ নাগরিকত্ব আইনের বিরোধিতায় বেশ কয়েকবার রাস্তায় নেমেছেন এবং লাগাতার তার কর্মসূচি অব্যহত রেখেছেন।
মঙ্গলবার রাণি রাসমনি রোডে তৃনমুলের ধর্না মঞ্চে গিয়ে তিনি কেন্দ্রকে আবার একই সুরে তোপ দাগলেন। মমতার কথায় ‘আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, কোনো একটি দল মানুষের অধিকার কেড়ে নিতে পারে না।’ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন রাজ্যের বকেয়া টাকা না মিটিয়ে সেই টাকা দুষ্কৃতীদের দেওয়া হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শরণার্থীরা ভরতের নাগরিকত্ব পেলে যদি তাদের বিদেশে অ্যাকাউন্ট থাকে তার কি হবে সেই বিষয় নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন : বিতর্কিত বক্তব্য নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর
তবে তিনি রাজ্যবাসীকে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি তার রাজ্যে নাগরিকত্ব আইন মানেন না এবং তা কখনোই লাগু হতে দেবেন না।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…