নিউজ

দৈনিক কাজের ওপর বড় পদক্ষেপ আনছে মোদী সরকার

কেন্দ্র সরকার আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। এবার সরকারি কর্মচারীদের দৈনিক কাজের সময় ১ ঘণ্টা করে বাড়াতে চলেছে। এতদিন দৈনিক কাজের সময় ছিল ৮ ঘণ্টা। এবার সেটা ১ ঘণ্টা বেড়ে গিয়ে দাঁড়াবে ৯ ঘণ্টা। এই বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া কেন্দ্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে।

যদিও জাতীয় সর্বনিম্ন বেতন সম্পর্কে বেতন সংক্রান্ত শ্রম বিধির মতোই এই নিয়মে কোনো উল্লেখ করা হয়নি। নতুন খসড়া প্রস্তাবে শুধুমাত্র ভবিষ্যতের বেতন নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ তিনটি বৈশিষ্ট্যেকে প্রধান্য দেওয়ার সংকেত দেওয়া হয়েছে। আর এই নতুন খসড়া নিয়মে আগের মতোই প্রতিদিন ৮ ঘণ্টা করে ২৬ দিন কাজের ভিত্তিতে বেতন নিশ্চিত করা নিয়েই প্রশ্ন করা হয়েছে। আর এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে।

কেন্দ্র সরকারের এই পদক্ষেপে ট্রেড ইউনিয়নগুলি একেবারেই খুশি নন। CITU-র সহ-সভাপতি পদ্মনাভন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদ্মনাভন বলেন, ‘অনেক সংস্থা এরমধ্যেই তাদের কর্মচারীদের দিনে ৮ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করছে। নতুন বেতন বিধির মাধ্যমে সরকার হয়তো সমস্ত প্রতিষ্ঠানে এটি চালু করতে চাইছে। আমরা বেতন বিধির বিরোধীতা করেছিলাম অতীতে, ভবিষ্যতেও নতুন নিয়মেরও বিরোধিতা করব। কারণ এই পদক্ষেপ দেশের শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026