image source : ANI
দিল্লি : দূষণে জেরবার দিল্লির মানুষ। সোমবার আরও খারাপ হলো দিল্লির বাতাস। দূষণের মাত্রা পৌঁছেছে ভয়াবহ পরিস্থিতিতে। এই অবস্থায় আজ থেকে অর্থাৎ সোমবার ৪ই নভেম্বর থেকে দিল্লিতে ফের চালু হচ্ছে অড-ইভেন স্কিম৷ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। একদিন অড নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে আর পরেরদিন ইভেন নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে। আপাতত ১৫ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম, জানানো হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। ১০ই নভেম্বর অর্থাৎ রবিবার এই নিয়ম চালু থাকবে না বলে জানানো হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে অনুরোধ করেছেন এই নিয়ম মেনে চলতে। এই নিয়ম কেউ অমান্য করলে ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে বলে জানিয়েছে দিল্লি সরকার। শুধু দিল্লির গাড়িই নয়, দিল্লির বাইরে থেকে কোনো গাড়ি আসলে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রসঙ্গত দিল্লিতে এদিনও দূষণ কমার কোনো লক্ষণই দেখা যায়নি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। আগামী ৫ তারিখ দিল্লিতে বেশিরভাগ জায়গায়ই সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকালেও দিল্লি ও তার সংলগ্ন অঞ্চল গুলিতে দৃশ্যমানতা খুবই কম। খারাপ দৃশ্যমানতার জেরে ৩৭ টি বিমানের গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…