গতকালই নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারত। সার্ভে জেনারেল অফ ইন্ডিয়া এই মানচিত্রটি তৈরী করেছেন। এই রাজনৈতিক মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আত্মপ্রকাশ ঘটে। এই মানচিত্রের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। আর এখানেই আপত্তি পাকিস্তানের।
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ উগরে দেয় পাকিস্তান। ভারতের রাজনৈতিক মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্ভুক্তি নিয়ে এদিন ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মানচিত্রকে অসাংবিধানিক ও অসমর্থনযোগ্য বলে আখ্যায়িত করে ট্যুইটারে লেখেন, ‘এই মানচিত্র ভুল, আইনত অসমর্থনযোগ্য ও অকার্যকর একটি মানচিত্র।’ এই মানচিত্র প্রকাশ করে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে পাকিস্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…