ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজেট গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বাড়িয়ে ৫০০ টাকা করতে পারে Modi সরকার, এলপিজি এত সস্তা হয়ে যাবে

২০২৪ সালের বাজেটে ভারতের সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারে সরকার নিয়ে আসতে চলেছে কিছু বড় ঘোষণা। গ্যাসের ক্রমবর্ধমান দামের বোঝা কমানোর জন্য সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের আরো ভর্তুকি দিতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে অক্টোবর মাসে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বেশ অনেকটা ডিসকাউন্ট পেয়ে যেতে চলেছেন। সরকারে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সব থেকে বড় প্রশ্ন হল, সরকার বাজেটে এই ভর্তুকি বাড়াবে কি? সরকার কি মহিলাদের জন্য গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত নেবে? চলুন সেটাই বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৯ কোটি সুবিধাভোগীকে সিলিন্ডারপিছু ৩০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। তবে জানা যাচ্ছে এই প্রকল্পের সুবিধাভোগীরা বাজেট থেকে এবারে একটু বেশি সুবিধা পাবেন। মনে করা হচ্ছে সরকার বাজেটে এই টাকা বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিতে চলেছে। মূল্যস্ফীতির সময় এর ফলে নারীরা কিছুটা স্বস্তি পেতে পারেন এই সিদ্ধান্তের ফলে।

সরকার গত বছরের আগস্ট মাসে উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে ছিল। এরপর অক্টোবর মাসে এই ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। সাধারণ মানুষের জন্য দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ৯০৩ টাকা। তবে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা এখন এই সিলিন্ডার পেয়ে যাচ্ছেন মাত্র ৬০৩ টাকায়। তারা গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছেন। এই মুহূর্তে দেশের মোট ১০.৩৫ কোটি মানুষ উজ্জ্বলা প্রকল্পের অধীনে এই সস্তা গ্যাস সিলিন্ডার নিচ্ছেন। এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের প্রায় ৭৫ লক্ষ বাড়িতে এই ধরনের এলপিজি সংযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026