দেশ

বেতন থেকে PF, কর্মীদের জন্য নতুন নিয়ম মোদি সরকারের

মোদি সরকার এবার অফিস কর্মীদের জন্য কিছু নিয়মের বিপুল পরিবর্তন আনছে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি ও কর্মীদের কাজের সময়, এই তিন বিষয়ে মোদি সরকার নিয়মের পরিবর্তন করেছে। এই পরিবর্তন কর্মী ও কোম্পানির জন্য লাভজনক হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। নতুন নিয়ম মানলে একদিকে যেমন কর্মীদের লাভ হবে ঠিক তেমনভাবেই কোম্পানিগুলি কর্মীদের কাজ করিয়ে আগের তুলনায় লাভের মুখ দেখবে। এমনটাই জানিয়েছে মোদি সরকার। এই নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হবে। ভারত স্বাধীন হওয়ার পর ৭৩ বছরে এরকম নিয়ম লাগু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কাজের সময়ের উপর ভিত্তি করে মোদি সরকার কর্মীদের কাজের টাইম বেঁধে দিয়েছে। সবচেয়ে বেশি কোন কর্মীকে ১২ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। এছাড়া প্রতি ৫ ঘন্টা অন্তর কর্মীকে আধ ঘন্টা বিশ্রাম দেওয়া বাধ্যতামূলক। ৫ ঘন্টার বেশি কোন কর্মীকে একটানা কাজ করানো যাবে না। এছাড়া কোন কর্মীর ওভারটাইম শুরু হয়ে যাবে তার কাজের সময় ১৫ মিনিট অতিক্রান্ত করলেই। আগে কাজের সময়ের ৩০ মিনিট বাদে ওভারটাইম শুরু হত। কিন্তু এখন থেকে মোদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী কাজের সময়ের অতিরিক্ত ১৫ মিনিট কাজ করলে, ৩০ মিনিটের বেতন দিতে হবে এবার থেকে।

অন্যদিকে, ১ লা এপ্রিল থেকে মোদি সরকারের নতুন নিয়ম কার্যকর হলে কর্মীদের বেতন আগের তুলনায় কমে যেতে পারে। সেই জায়গায় বাড়বে গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা। এবার থেকে মোট বেতনের থেকে ৫০ শতাংশের কিছুটা বেশি হবে বেসিক বেতন। বাকিটা জমা হবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি ফান্ডে। এই পরিমাণ নির্ভর করবে বেসিক বেতনের ওপর। এর ফলে কমে যাবে টেক হোম স্যালারি। কিন্তু প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি ফান্ড বাড়ায় অবসরের পর কর্মীদের জীবন সুরক্ষিত হবে। মোদি সরকারের নতুন নিয়মে এমনভাবেই স্যালারি স্ট্রাকচার তৈরি করা হবে যাতে কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি ফান্ড বাড়ায় কোম্পানির কস্ট টু কোম্পানি বেড়ে যাবে। এর ফলে কোম্পানি লাভবান হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026