রাজ্য

নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিপক্ষে শুভেন্দু অধিকারী

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। নির্বাচন কমিশন ৮ দফায় বাংলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে প্রথম দফা ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুরু হয়ে গেছে। তবে এখনো অব্দি তৃণমূল কংগ্রেস কোন প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মাসখানেক আগেই নন্দীগ্রামের জনসভাতে গিয়ে ঘোষণা করেছিলেন যে এবার নির্বাচনের নন্দীগ্রামের প্রার্থী হয়ে দাঁড়াবেন তিনি। আর এরপর সূত্র মারফত জানা গেছে যে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তিনি মনোনয়নপত্র পেশ করবেন।

নন্দীগ্রাম সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে এবারের নির্বাচনে তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়ে লড়তে চান। সেই সাথে তিনি তার পুরোনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে তিনি শুধুমাত্র নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। সে ক্ষেত্রে আগামী ১১ মার্চ তিনি তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে তার মনোনয়নপত্র পেশ করবেন। ইতিমধ্যেই এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল নেতাদের সাথে তার আলোচনা হয়ে গেছে। এছাড়াও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লিখন অব্দি শুরু হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মমতার নামে প্রচার করছে। আসলে নন্দীগ্রামের মত হেভিওয়েট জায়গায় তৃণমূল তাদের জয়ের রাস্তা প্রশস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে।

অন্যদিকে, নন্দীগ্রামে মমতা প্রার্থী হলে তার বিপক্ষ হিসেবে বিজেপিতে কে এই প্রশ্নে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। বিজেপি নন্দীগ্রাম কেন্দ্রে কাকে প্রার্থী করবে সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম সভা থেকে তার নন্দীগ্রামের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মমতা নন্দীগ্রামের নির্বাচনে দাঁড়ালে হাফ লাখ ভোটে হারাবো। সেই কথার ভিত্তিতে মনে করা যায় নন্দীগ্রামের আসনে শুভেন্দু অধিকারী মমতার বিপক্ষে গেরুয়া সৈনিক হয় দাঁড়াবেন। একুশে নির্বাচনে নন্দীগ্রামের এই হেভিওয়েট নির্বাচনী লড়াই দেখার জন্য উদগ্রীব গোটা বঙ্গবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026