Categories: দেশনিউজ

৪০০ টাকা করে ভর্তুকি পাবেন প্রত্যেক LPG Gas Cylinder-এ, এক্ষুনি যোগ দিন সরকারী এই স্কিমে

ঠিক রাখি বন্ধনের আগের দিন দেশের কোটি কোটি মানুষকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জর্জরিত দেশবাসীকে সামান্য শান্তির বার্তা শুনিয়েছেন তিনি। এবার প্রত্যেক দেশবাসীকে ২০০ টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে আপনি কি জানেন যে বিশেষ এক প্রকল্পের সাথে যুক্ত থাকলে আপনি ২০০ টাকার বদলে সিলিন্ডারপিছু ৪০০ টাকা করে ভর্তুকি পেতে পারেন? কি করে পাবেন ৪০০ টাকা ছাড়? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে এবার থেকে তারা প্রত্যেক দেশবাসীর জন্য সিলিন্ডারপিছু ২০০ টাকা করে ভর্তুকি দেবে। কিন্তু এর আগেই কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত মানুষদের গ্যাস সিলিন্ডারের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দিত। এবার নতুন ঘোষণার পর উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত মানুষরা মোট সিলিন্ডারপিছু ৪০০ টাকা করে ভর্তুকি পাবেন। বর্তমানে প্রায় ১০ কোটি পরিবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কারা পাবেন এই উজ্জ্বলা যোজনার সুবিধা?

আপনাদের জানিয়ে রাখি যারা দরিদ্র সীমার নিচে বা বিপিএল কার্ড রয়েছে তারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যাদের বার্ষিক আয় ২৭ হাজার টাকার কম তারা এই বিপিএল কার্ড পাবেন। এই উজ্জ্বলা যোজনায় আবেদন করতে গেলে বেশকিছু প্রয়োজনীয় নথি লাগবে। সেগুলি হল পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড এবং বিপিএল কার্ড, বাড়ির ঠিকানা প্রমাণের জন্য কোনো নথি, গ্রাম প্রধানের অনুমতি ইত্যাদি। আপনি যদি উজ্জলা যোজনায় অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আপনি সিলিন্ডার পেছনে ৪০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026