টেক বার্তা

Reliance Jio: এবার বন্ধ হতে চলেছে ফ্রী-তে 5G পরিষেবা, বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

আর নয় সম্পূর্ণ ফ্রী-তে পরিষেবা, খুব শীঘ্রই 5G সার্ভিসের জন্য নতুন প্ল্যান ঘোষণা করতে চলেছে রিলায়েন্স জিও। আজ্ঞে হ্যাঁ, ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ লগ্নে নতুন 5G রিচার্জ প্ল্যান ঘোষণা করবে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, 1লা সেপ্টেম্বর 2022 সালে প্রথমবারের জন্য 5G পরিষেবা চালু করেছিল সংস্থাটি। তখন থেকে 4G প্রিপেড রিচার্জ প্ল্যানে 5G সার্ভিস গ্রহণ করার সুবিধা পাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। তবে এবার সেই পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থাটির কর্ণধর মুকেশ আম্বানি।

আজ্ঞে হ্যাঁ, গত 28শে আগস্ট Reliance কোম্পানি (RIL)-এর 46তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) বা বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসন্ন দিনে 5G সার্ভিস নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন রিলায়েন্স জিও। সংস্থাটির কর্ণধর মুকেশ আম্বানি বলেন, “দেশের প্রায় সমস্ত বড় বড় শহরগুলোকে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার কাজ প্রায় 96 শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে শহর গুলিকে সম্পূর্ণরূপে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার জন্য দিন রাত কাজ করছেন কর্মকর্তারা। এই কাজটি সম্পন্ন হলেই সারাদেশে 5G নেটওয়ার্ক সার্ভিসের জন্য আলাদা রিচার্জ প্ল্যান ঘোষণা করা হবে।”

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে জিওর গ্রাহকরা 239 টাকার 4G রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারেন। তবে মুকেশ আম্বানির এমন ঘোষণার পর স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে, আর কতদিন আনলিমিটেড 5G ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্রাহকরা? আমরা আপনাদের বলি, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুসারে চলতি বছরের ডিসেম্বরে 5G সার্ভিসের জন্য সারাদেশে নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করতে পারে রিলায়েন্স জিও। সেই দৃষ্টিকোণ থেকে আর মাত্র মাস তিনেক সময় বিনামূল্যে 5G সার্ভিস গ্রহণের সুবিধা পাবেন গ্রাহকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026