রাজনৈতিক ক্ষেত্রে মমতা ও মোদীর মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রতিনিয়ত যে মতবিরোধ রয়েছে তা সকলের কাছেই জানা। কেউ কারুর সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। কিন্তু আজ দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যায় কিছু চাঞ্চল্যকর তথ্য।
এই বৈঠকে বাংলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বৈঠক সেরে বেরিয়ে এসে এই কথা বলেন মমতা এবং বলেন যে, এই বৈঠক যথেষ্ঠ ইতিবাচক ছিল।
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের মত চেয়েছেন তিনি এবং এই বিষয়ে কেন্দ্র কোনও পরামর্শ দিলে সেটাও মেনে নেবেন বলে জানিয়েছেন। কেন্দ্র যদি নতুন কিছু সংযোজন করে তাহলে তাতেও তার কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি নেই তা স্পষ্টভাবে বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…