নিউজ

রাজীব কুমার মুখ খুললে কি অবস্থা হবে রাজ্যে মন্ত্রীদের! ব্যখ্যা দিলেন কৈলাস বিজয়বর্গীয়

অরূপ মাহাত: মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকের আবহে রাজীব অন্তর্ধান নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানান, তৃণমূলই রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে। কারণ, রাজীব কুমারের কাছে যা তথ্য রয়েছে তাতে তিনি মুখ খুললে রাজ্যের মন্ত্রীসভার অর্ধেক সদস্যকে জেলে যেতে হবে।

এই মুহূর্তে আইপিএস রাজীব কুমারের অন্তর্ধান রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয়। এই নিয়ে তৃণমূলকে আক্রমণের কোন সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্য বিজেপি।

কৈলাস বিজয়বর্গীয়র সাথে দিলীপ ঘোষও কয়েকদিন আগে এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার সভা থেকে তিনি তৃণমূলকে আক্রমন করে বলেন, ‘আমার ক্ষমতা থাকলে ওদের অনেকেই জেলে ভরতাম।’

প্রধানমন্ত্রীর সাথে মূখ্যমন্ত্রীর বৈঠককে সংসদীয় আখ্যা দিয়েও মূখ্যমন্ত্রীকে এদিন কটাক্ষ করেন কৈলাস। তিনি বলেন, বিরোধীরা অভিযোগ করছেন যে, রাজীব কুমারকে নিয়ে সেটিং করতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন না তো মূখ্যমন্ত্রী!

কারণ, এর আগে দেশের উন্নয়নের স্বার্থে নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের মূখ্যমন্ত্রীদের ডাকা হলেও, তিনি তা এড়িয়ে যান। এই নিয়ে মুকুল রায়ও কটাক্ষ করেন মূখ্যমন্ত্রীকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026