নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পদক্ষেপের বিষয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,এমন সরকার নির্বাচন করতে যে ছাত্রদের কথা শুনবে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেন “মোদী স্কুলের বাচ্চাদের মতো মিথ্যা কথা বলে”। ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন এমন একটি সরকার নির্বাচন করতে যে তাদের কৃষিঋন মকুব করবে এবং মহিলাদের সুরক্ষা দেবে।
প্রসঙ্গত ঝাড়খণ্ডের এক সমাবেশকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন যে আসামে NRC ব্যর্থ হয়েছে।যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়।এর আগেও দিল্লীতে শিক্ষার্থীরা আওয়াজ তুললে তাদের লাঠিপেটা করা হয়েছিল।তিনি আরও বলেন, “স্কুলে ফেল করা বাচ্চার মতো মিথ্যে কথা বলেন মোদী।”
ঝাড়খণ্ডের ৮১ টি বিধানসভা কেন্দ্রগুলিতে ৩১ নভেম্বর থেকে পাঁচ ধাপে ভোটগ্রহণ শুরু করেছে। চারটি পর্ব ইতিমধ্যে শেষ হওয়ার পরে, পঞ্চম ধাপটি ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলাফল ২৩ ডিসেম্বর ঘোষণা করা হবে।এর আগে ২০১৪ সালে বিজেপি, ৩৫ টি আসন জিতে অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন নিয়ে একটি সরকার গঠন করেছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…