খেলা

শ্রেয়াস-ঋষভ জুটির নতুন রেকর্ড, ভাঙলো ২০ বছর আগের শচীন তেন্ডুলকরের রেকর্ড

বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি এক ওভারে ৩১ রান সংগ্রহ করে একটি অভিনব রেকর্ডের অধিকারী হলেন এবং ভাঙলেন কুড়ি বছর আগের শচীন তেন্ডুলকর ও অজয় জাদেজার করা রেকর্ড। ১৯৯৯ সালে শচীন-জাদেজা জুটি এক ওভারে ২৮ রান তুলেছিল।

ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য রাখে। ৪৫ তম ওভারে আলজারি জোসেফ এর বলে রোহিত শর্মা ১৫৯ করে আউট হওয়ার পর ঋষভ পন্থ ক্রিজে এসেই ঐ একই ওভারে দুটি ছয় মেরে শো শুরু করেন। পরের ওভারে শেলডন কটরেল কে ঋষভ দুটি ছয় ও তিনটি চার মারেন।

আরও পড়ুন : আর কিছুক্ষণ পর রিচার্ড ম্যাডলির হাতুড়ির ঘায়ে শুরু হতে চলেছে আইপিএলের নিলাম

এরপর শ্রেয়স আইয়ারও পার্টিতে যোগদান করেন। পরবর্তী ওভারে অফ স্পিনার রস্তন চেজকে চারটি ছয় ও একটি চার মারেন শ্রেয়স এবং একটি নো-বল এর জন্য ঐ ওভার থেকে আসে ৩১ রান। যেটি ভারতের একদিনের ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এখনো পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ। কটরেল ও চেজের ঐ দুই ওভারে শ্রেয়স-ঋষভ জুটির সংগ্রহ ৫৫ রান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026