নিউজ

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কথা হবে একাধিক ইস্যু নিয়ে

ভারতঃ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখার কথা সন্ধে ৬টা ৩০ মিনিটে। নরেন্দ্র মোদি রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ অধিবেশনে সেনা সরবরাহকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের নীতিগুলি চূড়ান্ত করার বিষয়ে সওয়াল করবে।

এছাড়া জলবায়ুর পরিবর্তন এর পাশাপাশি করোনা অতিমারীতে গোটা বিশ্বে ভারতীয় ফার্মেসির ভূমিকা নিয়েও বক্তব্য রাখবেন। এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে একসঙ্গে এগিয়ে আসা নিয়েও তিনি কথা বলবেন। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রচার হবে নিউ ইয়র্কের সময়ে সকাল ৯টা নাগাদ। এছাড়া স্যাংশন কমিটিতে কোনও ব্যক্তির নাম তালিকাভুক্ত করা বা তালিকার বাইরের রাখার পদ্ধতি আরও স্বচ্ছ করার দাবিও তুলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিবৃতির কড়া জবাব দিল ভারত৷ প্রথম থেকেই পাকিস্তানের নানা বিবৃতি মেনে নিতে নারাজ ছিলো ভারত। এবার কড়া ভাষায় পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত জানায় সন্ত্রাসবাদ, সংখ্যাগুরু মৌলবাদ, আদিবাসীদের সাফ, গোপন পরমাণুর ব্যবসা এসব কিছুই গত ৭০ বছরে পাকিস্তানের গৌরব৷

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, “পাকিস্তানের রাষ্ট্রনেতা হিংসা ও বিদ্বেষে প্ররোচনা জোগাচ্ছে যারা, তাদের হয়ে কথা বললেন৷ কিন্তু উনি কি নিজেদের দিকে তাকিয়েছেন? বিশ্বের উপকারে কিছু ভাল পরামর্শ দেওয়ার মতোও কিছু নেই৷ আমরা দেখলাম মিথ্যে, যুদ্ধে উস্কানিমূলক কিছু বিভ্রান্তিকর বক্তব্য শোনা গেল এই সভার মাধ্যমে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026