রাশিয়াঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর এবার নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে নোবেল শান্তি কমিটির কাছে পুতিনের নাম পাঠিয়েছে বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান।
কিছু দিন আগেই ২০২১ সালে নরওয়ের এক সাংসদ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন৷ কারণ ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শান্তি চুক্তি সহ একাধিক ক্ষেত্রে শান্তি স্থাপনে ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
ট্রাম্পের নোবেল মনোনয়নের বিষয়ে অবশ্য কোনও রকম প্রতিক্রিয়া দিতে চায়নি নরওয়ের নোবেল কমিটি৷ নরওয়ের তাইব্রিং জেড্ডে নামে ওই সাংসদ তার পদক্ষেপে নিজেও খুশী বলে জানিয়েছেন সকলকেই। নরওয়ের এই সাংসদ আবার ২০১৯ সালেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ার কারণে ফের আরো একবার ট্রাম্পকে মনোনীত করা হয়।আশা করা হচ্ছে এবছর তা সফল হতেও পারে বা নাও হতে পারে। কিন্তু নোবেল দৌড়ের তালিকায় এবার পুতিনের নাম আসতেই চিন্তার বিষয় দেখা দিয়েছে।
জানা গিয়েছে গোটা বিশ্বে সার্বিক শান্তি স্থাপনে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর থেকে অনেক বেশি উদ্যোগী হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। লেখকদের মতে তাই এই পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি তিনিই। এর আগেও এক বার এই পুরস্কারের জন্য পুতিন মনোনীত হয়েছিলেন কিন্তু সেবার তিনি না জিতলেও এবার জিতবেন বলে আশা রাশিয়ার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…