কলকাতা: চলতি মরশুমে আইএসএল খেলা পাকা হয়ে গিয়েছে মোহনবাগানের। তাই দল সাজাতে ব্যস্ত কর্মকর্তা থেকে কোচ সকলে। আর এবার সবুজ-মেরুনে যোগ দিতে চলেছেন দীর্ঘ ছ’বছর কেরালা ব্লাস্টার্সে খেলা সন্দেশ ঝিঙ্গান। সম্প্রতি সচিন তেন্ডুলকরের দলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সন্দেশের। আর তারপর থেকেই তিনি পরবর্তী কোন দলে যোগ দেবেন, তা নিয়ে ফুটবল মহলে জল্পনা ছিল তুঙ্গে। আর এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানে যোগ দিলেন তিনি।
সম্প্রতি মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ একটি টুইট করে জানিয়েছিলেন যে, সন্দেশ এটিকে মোহনবাগানে যোগদান করতে চলেছেন। আর এবার তাঁর টুইট কার্যত সত্যি প্রমাণিত হল। আগামী পাঁচ বছরের জন্য এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি করেছেন সন্দেশ। ভারতীয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে তিনিই সবথেকে দামি ফুটবলার। কারণ, রেকর্ড অর্থে আগামী পাঁচ বছরের জন্য টুটু বসুরা সন্দেশ ঝিঙ্গানকে নিজেদের দলে নিয়ে নিয়েছেন।
জানা গিয়েছে, প্রায় আট কোটি টাকা দিয়ে সন্দেশের সঙ্গে চুক্তি হয়েছে মোহনবাগানের। আজ একটি ভিডিও পোস্ট করে অফিশিয়ালি তাঁর সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি গায়ে সন্দেশ বলছেন ‘জয় মোহনবাগান, আমি আসছি।’ মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সন্দেশের মত ফুটবলারের মোহনবাগানের যোগ দেওয়ায় খুশি সবুজ-মেরুন ভক্তরাও। এখন তিনি তাঁর দুরন্ত পারফরম্যান্স একইভাবে সবুজ-মেরুন জার্সিতে দেখাতে পারেন কিনা, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…