রাজ্য

২০২৪ সালে বারাণসীতে লোকসভা নির্বাচনে ‘মোদি বনাম মমতা’, টুইটযুদ্ধে মজলেন নেটিজেনরা

একুশে বাংলা বিধানসভার নির্বাচনকালে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। এরইমধ্যে গতকাল দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে সবচেয়ে আলোচ্য কেন্দ্র ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া সৈনিক হয়ে দাড়িয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল নির্বাচন চলাকালীন জয়নগরের জনসভা থেকে নরেন্দ্র মোদী এক প্রকার মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যাবেন এবং সেই জন্য তিনি অন্য দ্বিতীয় আসন খুঁজছেন। তবে মোদির খোঁচার পাল্টা জবাব দিয়ে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে, নন্দীগ্রামে জয়ের মুখ দেখবে দিদি। তার অন্য কোনো দ্বিতীয় আসনে দাঁড়ানোর প্রশ্নই উঠছে না। এছাড়া মহুয়া মিত্র পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, “২০২৪ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারানসিতে দাঁড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

মহুয়া মিত্র একটি টুইট করে বলেন, “দ্বিতীয় আসন থেকে লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন। আর সেই আসনটি হবে বারাণসী। তাই নিজের বর্ম পরে নিন।” তৃণমূলের তরফ থেকেও এই টুইট করা হয়। টুইটগুলি ব্যাপক ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। আর তারপর থেকেই নেটিজেন এর মধ্যে বারাণসীতে “মোদি বনাম দিদির” কল্পনাযুদ্ধে টুইটযুদ্ধ হচ্ছে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসীতে নির্বাচনে দাঁড়ানোর কথাকে তীব্র বিদ্রুপ করেছেন। অনেকেই বলেছেন মোদি বারাণসীতে যা উন্নতি করেছে তা মমতা সারাজীবনে করতে পারবে না। আবার অনেকে বলেছে বারানসি কেন? মমতা দাঁড়ালে মোদির গুজরাটে এসে নির্বাচন লড়াই করুক।

আবার অনেকে টুইট যুদ্ধে শামিল হয়ে মমতার পাশে দাঁড়িয়েছেন। অনেকের মতে নরেন্দ্র মোদি বিজেপির নিয়ম অনুযায়ী আর মাত্র পাঁচ বছরের অতিথি। সবমিলিয়ে সকাল থেকে মোদি বনাম দিদির লড়াইয়ের কল্পনা করে টুইট যুদ্ধে মেতে উঠেছেন নেটিজেনরা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল নরেন্দ্র মোদি মমতাকে খোঁচা দিয়ে বলেছিলেন, “দ্বিতীয় কোন আসনে লড়ছেন তিনি?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026