নন্দীগ্রামে একদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই দুই হেভিওয়েট নেতার লড়াইয়ে কে জিতছে? সকলেই এখন তাকিয়ে তার দিকেই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এইবারে তিনি নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছেন। অন্যদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য উড়িয়ে দিয়ে তৃণমূলের তরফে এমনটাই দাবি করা হয়েছে।
নন্দীগ্রামে ভোট শেষ হওয়ার পরেই বেশ আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিজেপি কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি যতই কারচুপি করুক না কেন নন্দীগ্রামে তিনি জিতবেন।
তারপর উলুবেড়িয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “দিদি, একটা গুজব রটে গেছে আপনি নাকি অন্য কোথাও কোনো একটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথমে তো আপনি নন্দীগ্রামে গিয়েছিলেন। সেখানকার মানুষ তো জবাব দিয়ে দিয়েছে। এখন যদি আপনি অন্য জায়গায় ভোটে লড়তে চান, সেখানকার মানুষ তৈরি আছে জবাব দেবার জন্য।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্য শোনার পর তৃণমূল নেতৃত্ব পাল্টা প্রতিক্রিয়া দেয়। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তৃণমূল নেত্রী দ্বিতীয় কোন আসন থেকে ভোটে লড়ার কোন সম্ভাবনাই নেই। তিনি নন্দীগ্রাম থেকে খুব ভালোভাবে জয়লাভ করবেন। অন্যদিকে তৃণমূল নেত্রী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঠেস দিয়ে বলেন, “আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। কিন্তু গণতন্ত্র নিয়ে। বেশ কিছু জায়গায় ভোটদানে বাধা দেওয়া হয়েছে। বয়ালে চিটিংবাজী হয়েছে। সকাল থেকে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। ৬৩ টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের কাছে। ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে। কিন্তু, কমিশনের তরফ এ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…