খেলা

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘মাস্টারব্লাস্টার’ সচিন তেন্ডুলকার

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকার নাম সারাজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের উন্নতির মূল কান্ডারী ছিল। এই ক্রিকেট কিংবদন্তি কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। তিনি গত ২৭ মার্চ করোনা টেস্ট করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর আজ সচিন তেন্ডুলকার করোনার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ট্যুইট করে জানিয়েছেন এই কথা।

আজকে হাসপাতালে ভর্তি হওয়ার পর সচিন তেন্ডুলকার টুইট করে বলেছেন, “সবাইকে ধন্যবাদ আমার সুস্থতা কামনার জন্য। প্রয়োজনীয় শরীরের খেয়াল রাখার জন্য আজ আমি হসপিটালে ভর্তি হয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই আবার বাড়ি ফিরতে পারব। সবাই নিজের যত্ন নিন এবং সুস্থ থাকুন।” এছাড়াও তিনি তার টুইটে সবাইকে মনে করিয়ে দিয়েছেন যে আজকের থেকে ঠিক ১০বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল। আর সেই দিন ভোলার নয়। ওই দিনটিকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ মার্চ শচীন টেন্ডুলকারের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি জানিয়ে দিয়েছেন যে তার পরিবারের সকলের করোনা টেস্ট হয়েছে। কিন্তু সেই ছাড়া অন্য কেউ করোনা আক্রান্ত নয়। এছাড়া কিছুদিন আগে এই বিখ্যাত ক্রিকেটার একটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে উপস্থিত ছিলেন। সেখানে এসেছিলেন অনেক ক্রিকেটজগতের নক্ষত্ররা। শচীন টেন্ডুলকারের করণা পজিটিভ হওয়ার পর তাদেরও বর্তমানে টেস্ট করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026