গত রবিবার বোলপুরে বিশ্বভারতীতে গিয়ে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে বিশ্বভারতীতে শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ ডিসেম্বর সকাল এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন।উল্লেখ্য, সেই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর এর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও রাজ্যপালের সাথে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পকরিয়াল।
গত ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেখান থেকে শুরু করে আজ বিশ্বভারতী ১০০ বছরে পা দিতে চলেছে। এই মুহূর্তে বিশ্বভারতী দেশের সবথেকে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই কারণে এরকম একটি হেরিটেজ শিক্ষাপ্রতিষ্ঠানের শতবার্ষিকীতে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ১৯৫১ সালে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়। তারপরে গড়িয়ে গিয়েছে ৭০টি বছর। জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নিজে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য।
রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতারা ততোই বাংলার দিকে মনোনিবেশ বাড়াচ্ছেন। তাদের মুখে শোনা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার মনীষীদের কথা। যা নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। অমিত শাহের সফরের সময় শান্তিনিকেতনে বেশকিছু পোস্টার লাগানো হয়েছিল। পোস্টার ঘিরে পরবর্তীতে বিতর্ক অবধি সৃষ্টি হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…