পলিটিক্স

ভোটের আগে বড় চমক মমতার, বাংলাতে সরকারি ভাষার স্বীকৃতি পেল তেলেগু

বিধানসভার আগে খড়গপুর বাঁশির মন জয় করতে এবার নতুন এক পদ্ধতি গ্রহণ করল রাজ্য সরকার। খড়্গপুরের সিংহভাগ বাসিন্দা তেলেগু। এই কারণে তাদের দীর্ঘদিনের দাবি মেনে এবার তেলেগু ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল। মঙ্গলবার নবান্নে রাজ্যসভার বৈঠকে এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভোটকে পাখির চোখ করেই নেওয়া হয়েছে।

খড়গপুর শিল্পাঞ্চলের সিংহভাগ জুড়ে বসবাস করেন তেলেগু মানুষজন। তাদের দীর্ঘদিনের দাবি ছিল, যাতে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসেবে তেলেগু কে স্বীকৃতি দেওয়া হয়। সেখানকার বিধায়ক প্রদীপ সরকার রাজ্য সরকারের কাছে এই মর্মে বেশকিছু আবেদন জানিয়েছেন। এবার এই আবেদনকে স্বীকৃতি দিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে তেলেগু কে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ এই রাজ্যে ভাষাগতভাবে সংখ্যালঘু মানুষেরাও এবারে স্বীকৃতি পেলেন। এতদিনের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি খড়্গপুরের তেলেগু মানুষেরা।

এতদিন পরে রাজ্যে হিন্দি, উর্দু, নেপালি, গুরুমুখী এবং ওড়িয়া ভাষা ছিল সরকারি ভাষা। এরপর এই তালিকাতে সংযোজন করা হয় রাজবংশী, কামতাপুরী এবং সাঁওতালি ভাষা। এবারে নতুন সংযোজন হলো তেলেগু ভাষা। বাংলার ভোটের আগে ভাষা একটি অন্যতম বড় ফ্যাক্টর হতে চলেছে। এই কারণে, ভাষার দিক থেকে সংখ্যালঘু মানুষদের নিজেদের দিকে টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্ত বলে মতামত রাজনৈতিক বিশ্লেষকদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026