নিউজ

কলকাতায় মোদীর সভা, একাধিক রাজনৈতিক দল মোদির সফরে বিঘ্ন ঘটাতে পারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে আসা নিয়ে চারিদিকে বিক্ষোভের আবহ ইতিমধ্যেই তৈরী হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সিএএ এনআরসি বিরোধিতায় যেভাবে সাধারণ নাগরিক আন্দোলন করছে তাতে রাজ্যে আসলে প্রধানমন্ত্রীকে যে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সুযোগকে সদ্ব্যবহার করবে তাতে কোন সন্দেহ নেই। সিপিএম, কংগ্রেস-সিপিআইএম লিবারেশনের মতো দলগুলি প্রধানমন্ত্রী আসলে যে বিক্ষোভ করবে তা তো জানিয়েছেই, এছাড়াও সংখ্যালঘুদের একাধিক সংগঠন কালো পতাকা তুলে গো ব্যাক মোদি স্লোগান তুলবে বলে জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেষ মুহুর্তে অসম সফর বাতিল করেছেন কারণ সেখানে প্রবল বিক্ষোভের ঝুঁকি ছিল।

আরও পড়ুন : মানবিক মুখ মমতার, পদযাত্রা থামিয়ে করে দিলেন অ্যাম্বুলেন্সের রাস্তা

শনিবার বিমানবন্দর সংলগ্ন কৈখালি ও ধর্মতলা, রাজভবন প্রভৃতি স্থান ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সরকারি সফরে রাজ্যে আসলে যাতে শহরের পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বজায় থাকে তা নিয়ন্ত্রণ করা রাজ্য প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026