নিজের পথসভা চালু রেখে অ্যাম্বুলেন্সকে রাস্তা না ছাড়ার জন্য কিছুদিন আগে সমালোচিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শেষে দিলীপ ঘোষের হুমকির মুখে পড়ে রাস্তা পাল্টে ঘুর পথে হাসপাতালে যায় অ্যাম্বুলেন্সটি। এই ঘটনায় সমালোচনার পাশাপাশি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। তবে সেই ভুল করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকতার নজির গড়ে পদযাত্রা থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রীর এমন ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বাংলার সাধারণ মানুষ।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একের পর এক পথযাত্রা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগণা জেলা তৃণমূলের ডাকে এক পদযাত্রায় বারাসাতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই পদযাত্রা চলাকালীন একটি অ্যাম্বুলেন্স চলে আসে রাস্তায়। ভিড়ে ঠাসা পদযাত্রার মাঝে অ্যাম্বুলেন্সটি আটকে পড়ার উপক্রম হতেই এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ভিড় সরিয়ে অ্যাম্বুলেন্সের যাওয়ার পথ করে দেন তিনি। অ্যাম্বুলেন্সটি না চলে যাওয়া পর্যন্ত থামিয়ে দেন পদযাত্রাও।
আরও পড়ুন : বাংলায় CAA হবেই, দরকার পড়লে আমরা অনলাইনে নাগরিকত্ব দেব, ঘোষণা দিলীপ ঘোষের
রাজনীতি সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর এমন মানবিক মুখের প্রসংশায় ভরিয়ে দেন বাংলার মানুষ। একইসঙ্গে আরও একবার দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তাঁরা। কৃষ্ণনগরে দিলীপ ঘোষের অ্যাম্বুলেন্স আটকানোর ঘটনায় এফআইআর দায়ের করা হয় কোতোয়ালি থানায়। প্রথমে সভা সভা বানচালের জন্য খালি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল বলে দাবি করলেও, বর্তমানে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি রাজ্য সভাপতির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…