নিউজ

বাংলায় CAA হবেই, দরকার পড়লে আমরা অনলাইনে নাগরিকত্ব দেব, ঘোষণা দিলীপ ঘোষের

দেশ জুড়ে চলছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে একের পর এক বিক্ষোভ, আন্দোলন। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। তিনি সাফ ঘোষণা করেছেন যে, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন এবং এনআরসি কোনোটাই হবেনা।

এই পরিস্থিতিতে আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দরকার পড়লে অনলাইনে নাগরিকত্ব দেওয়া হবে সকলকে। মুখ্যমন্ত্রী কিছুই করতে পারবেন না বলেও মন্তব্য করেন দিলীপ বাবু।

আরও পড়ুন : নৈহাটিতে বিস্ফোরণের আসল রহস্য জানতে এনআইএ তদন্তের দাবি

বৃহস্পতিবার ঝাড়গ্রামে নাগরিকত্ব আইনের সমর্থনে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তিনি এই মন্তব্য করেন। দিলীপ বাবু বলেন, ‘২০২১ সালে বাংলার ক্ষমতা দখল করবে বিজেপি। তৃণমূলের এবার বিদায় নেওয়ার পালা। ২০২১ সালে বিজেপি ২০০ টা আসন পাবে বিজেপি, তৃণমূল ৫০ টা আসনও পাবেনা।’

মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব আইনের বিরোধিতা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। উনি প্রায় ৫০ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারীর ভোট পেয়েছেন। উনি জানেন নাগরিকত্ব আইন চালু হলে এই ৫০ লক্ষ ভোট ওনার হাতছাড়া হয়ে যাবে। তাই উনি এরকমভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।’

আরও পড়ুন : আজ চন্দ্রগ্রহণ, জানুন কোথায় কোথায় এবং কখন দেখা যাবে

এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে আরও বলেন, ‘আপনি চেষ্টা করেও তো জিএসটি, তিন তালাক আটকাতে পারেননি। নাগরিকত্ব আইনও আটকাতে পারবেন না। দরকার পড়লে আমরা অনলাইনে নাগরিকত্ব দেব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026