ভারতের অভিজ্ঞ জোরে বোলার মোহাম্মদ সামি আসন্ন ওডিআই বিশ্বকাপের আগেই বড়সড়ো একটি ধাক্কা খেলেন। বিগত পাঁচ বছর ধরে কলকাতার একটি ন্যায়ালয়ে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ডিভোর্সের মামলার পাশাপাশি ভরণপোষণের মামলা চলছিল মোহাম্মদ সামির। তবে সেই মামলার রায় বেরোতেই চক্ষু চড়কগাছ ভারতীয় ক্রিকেটারের। কলকাতার একটি নিম্ন আদালত হাসিন জাহানের পক্ষে রায় দিয়েছে।
জানলে অবাক হবেন, কলকাতার নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী হাসিন জাহানের ভরণপোষণের জন্য প্রতিমাসে ১ লাখ ৩০ হাজার টাকা দিতে হবে মোহাম্মদ সামিকে। যার মধ্যে ৫০ হাজার টাকা থাকবে তার ব্যক্তিগত খরচের জন্য এবং বাকি ৮০ হাজার টাকা খরচ করবেন মেয়ের ভরণপোষণের জন্য।
আপনাদের জানিয়ে রাখি, ২০১৮ সালে মোহাম্মদ সামির না হাসিন জাহান আদালতের কাছে একটি মামলা দায়ের করেছিলেন। যেখানে তিনি প্রতি মাসে নিজের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন। যার মধ্যে ৭ লক্ষ টাকা ছিল তার নিজের খরচ এবং বাকি ৩ লক্ষ টাকা ছিল তার মেয়ের ভরণপোষণের খরচ। হাসিনের আইনজীবী মৃগাঙ্কা মিস্ত্রি আদালতকে জানিয়েছিলেন, ভারতীয় পেসারের আর্থিক বছরের আয়কর অনুসারে বার্ষিক আয় ছিল ৭ কোটি টাকার বেশি। আর সেই কারণে এই পরিমাণ টাকা দাবি করা কোন রকম অযৌক্তিক নয় বলে মনে করেন তিনি।
তবে মোহাম্মদ সামির আইনজীবী সেলিম রহমান আদালতের কাছে দাবি করেন যে, হাসিন জাহান নিজে যেহেতু পেশাদার ফ্যাশন মডেল হিসাবে কাজ করেন সেই কারণে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী। আর সেই কারণে মাসিক ১০ লক্ষ টাকা ভরণপোষণের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। অবশেষে দুই পক্ষের সমস্ত যুক্তি শুনে কলকাতার নিম্ন আদালত গতকাল হাসিন জাহানের ভরণপোষণের জন্য মোহাম্মদ সামিকে মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…