আবারো ভারতে আসবে Yamaha RX100, সস্তা দামে পাবেন আকর্ষণীয় ফিচারের সম্ভার

জাপানের প্রসিদ্ধ মোটর বাইক নির্মাতা কোম্পানি ইয়ামাহা আরো একবার ভারতে কামব্যাক করতে চলেছে তার পুরনো একটি বাইক নিয়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আর কয়েক বছরের মধ্যেই ইয়ামাহা কোম্পানি আবারও তাদের পুরনো মডেলের বাইক ইয়ামাহা RX100 লঞ্চ করতে চলেছে ভারতীয় মার্কেটের জন্য। মেট্রো ডিজাইনের এই বাইক একেবারে নতুন অবতারে বাজারে আসতে চলেছে বলে জানিয়েছেন ইয়ামাহা কোম্পানির ভারতের কর্মকর্তারা। ১৯৮৫ সালে ভারতে এই বাইকটি প্রথমবারের জন্য লঞ্চ করা হয়েছিল। তারপর দীর্ঘ ৩৮ বছর বাদে আবারও নতুন অবতারে ফিরতে চলেছে এই হেরিটেজ বাইক। তাই এই খবরটি নিয়ে ভারতীয় যুব সমাজের মধ্যে রয়েছে উন্মাদনা।

আপনারা সকলেই জানেন ইয়ামাহা কোম্পানির RX100 একটা সময় ভারতের অত্যন্ত জনপ্রিয় বাইক ছিল। স্পিড, পিকআপ এবং রেট্রো ডিজাইনের জন্য ভারতীয় যুবকদের মনে একটা জায়গা করে নিয়েছিল YAMAHA কোম্পানির এই বাইক। বলিউডের বহু সিনেমাতেও এই বাইক ব্যবহার করা হয়েছিল। এমনকি নায়করা এই বাইক চালাতেন সিনেমার দৃশ্যগুলিতে। কিন্তু ১৯৯৬ সালে সরকারের বেধে দেওয়া নতুন মানদন্ডের কারণেই YAMAHA কোম্পানি এই বাইকের প্রোডাকশন বন্ধ করতে বাধ্য হয়। অনেকে হয়তো এই বাইক এখনো মডিফাই করে ব্যবহার করেন, কিন্তু সেই পুরনো বাইক কিন্তু আর দেখা যায় না। তাই এবারে সেই নস্টালজিয়া নতুনভাবে ফিরিয়ে আনতে চাইছে ইয়ামাহা কোম্পানি। নতুন রূপে বাজারে আসছে ইয়ামাহা RX100।

রিপোর্ট অনুযায়ী, এই নতুন YAMAHA RX100 বাইকটি একটি বড় এবং অধিক শক্তিশালী ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। যারা বিশ্বস্ত কমিউটারের খোঁজ করছিলেন সেই সমস্ত গ্রাহকদের জন্যই এই বাইক লঞ্চ করা হবে নতুন ভাবে। তবে, যারা মূলত স্ট্রিট রাইডিং এর জন্য একটি বাইক খুঁজছিলেন তাদের জন্য হয়তো একটি ছোট ইঞ্জিনের সাথেও লঞ্চ করতে পারে RX100। এই বাইকে এলইডি ডে টাইম রানিং লাইট টেকনোলজি ব্যবহার করা হবে এবং তার সাথেই থাকবে ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এর মতো বেশ কিছু অত্যাধুনিক ফিচার।

ইয়ামাহা কোম্পানির এই নতুন বাইকটিকে একটি নতুন প্লাটফর্মের উপর তৈরি করা হবে এবং এখানে একটি নতুন সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হতে পারে। এখনো পর্যন্ত আমরা জানি এই বাইক স্পোক হুইল এবং টেলিস্কোপিক ফোকার নিয়ে আসে। হয়তো এই ডিজাইন পরিবর্তন করা হবে না। এছাড়াও ডুয়েল শক অ্যাবসরবার দিয়ে রিয়ার সাসপেনশন দেওয়া হবে। তার পাশাপাশি বাইকের সামনে ডিস্ক ব্রেক এবং পিছন দিকে ড্রাম ব্রেক দেওয়া হতে পারে।

এখনো পর্যন্ত এই বাইকের দামের ব্যাপারে ইয়ামহা কোন ঘোষণা করেনি। এমন কি এই বাইকের লঞ্চ হবার সময়কাল নিয়েও কোন ঘোষণা করা হয়নি। সম্ভাবনা আছে ২০২৩ সালে শেষ দিকে অথবা ২০২৪ সালের একেবারে শুরুর দিকে এই বাইক মার্কেটে আসবে। দামের ব্যাপারে কোন আপডেট না দিলেও মনে করা হচ্ছে এই বাইকের দাম ১.২৫ লক্ষ টাকা থেকে শুরু হবে ভারতে এবং সর্বাধিক দাম ১.৫ লক্ষ টাকা হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026