খেলা

Mohammed Siraj: খেলা দেখতে সিরাজের পরিবার উপস্থিত স্টেডিয়ামে , ম্যাচ শেষে গর্বিত মা বললেন এই কথা

গতকাল হায়দ্রাবাদের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ১২ রানে পরাজিত করে চলমানরত ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। হাই-স্কোরিং ম্যাচে একাধিক রেকর্ডে সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের দ্বারা। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল। শুধু তাই নয়, সবচেয়ে কম ইনিংস খেলে ব্যক্তিগত হাজার রান সংগ্রহ করার ক্লাবে দ্বিতীয় স্থানে নিজের নাম লিখেছেন তিনি।

এদিকে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ স্বচক্ষে দেখার জন্য মাঠে উপস্থিত ছিল ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের পরিবারবর্গ। ম্যাচে মোহাম্মদ সিরাজের বিধ্বংসী পারফরমেন্স দেখে তার মা রীতিমতো আপ্লুত হয়ে পড়েন। এমনকি খেলার শেষে মোহাম্মদ সিরাজকে নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, ‘আমি চাই আমার ছেলে ভারতের হয়ে ভালো পারফর্ম করুক এবং বিশ্বকাপেও খেলুক।’

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ ছেলে। জানলে আরও অবাক হবেন, মোহাম্মদ সিরাজের ছিলেন বাবা পেশায় একজন অটো ড্রাইভার। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটি নিজের পরিশ্রম এবং কঠোর সাধনার ফলে প্রথমে আইপিএল এবং পরে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেন।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের হাতে জয় তুলে দেন তিনি। যেখানে এক সময় মনে হচ্ছিল খুব শীঘ্রই ম্যাচ থেকে ছিটকে যাবে ভারত, ঠিক তখনই সেট ব্যাটসম্যান আউট করে ভারতকে জয়ের কাছে পৌঁছে দেন তিনি। তিনি তার ১০ ওভারে মাত্র ৪৬ রান ব্যয় করে মূল্যবান ৪ উইকেট তুলে নেন। এছাড়া শ্রীলংকার বিপক্ষে শেষ ওডিআই-তেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় এই উইকেট টেকার বোলার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026