বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।
সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন মানুষ নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে, তো ঠিক অন্যদিকে কেউ কেউ আবার বিভিন্ন মজাদার বা অবাক করে দেওয়ার ঘটনার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকে। মাঝে মাঝেই তাই দেখা যায় বিভিন্ন পশু পাখির হাস্যকর কার্যকলাপের ভিডিও। সকলেই জানেন এই বনের রাজা সিংহ বড়ই ভয়ংকর।। তার গর্জনে কাঁপতে থাকে গোটা জঙ্গল। একবার সিংহ পিছনে পড়ে গেলে আর রক্ষে নেই। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি সিংহের এমন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল উঠেছে নেট নাগরিকদের মধ্যে।
আসলে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি গাছে উঠেছে বিরাট বড় সিংহ। তবে সে কোন সমস্যা ছাড়াই গাছে উঠে গেলেও, গাছ থেকে নামার সময় সে আর পথ পাচ্ছে না। এককথায় বলা চলে গাছে উঠে অসহায় অবস্থা বনের রাজার। শেষ পর্যন্ত ওই সিংহটি গাছের ডাল থেকে স্লিপ খেয়ে কিছুক্ষণ গাছে ঝুলে থাকে এবং শেষে ব্যালেন্স করতে না পেরে গাছ থেকে মাটিতে পড়ে যায়। বনের রাজার এমন অবস্থা দেখে হেসে লুটিয়ে পড়েছে নেটিজেনরা। ইনস্টাগ্রাম wowafrica-এ শেয়ার করা হয়েছে এই ভাইরাল ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…