রাজ্য

রাজ্যপালকে ‘আঙ্কেলজি’ বলে কটাক্ষ সাংসদ মহুয়া মিত্রের

শুক্রবার ফের রাজ্যপাল জগদীপ ধনখড় এর দিকে কথার তীর ছুঁড়ে দিতে দেখা গেল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। এইদিন সাংসদ তার এক টুইটে রাজ্যপালকে ‘আঙ্কেলজি’ বলে কটাক্ষ করেন। কেবল এটুকু নয়, এর সাথে বিজেপির পুতুল বলেও লেখেন সাংসদ। সম্প্রতি কোচবিহারের পুলিশ তাকে গার্ড অব অনার না দেওয়ায় রাজ্য সরকারকে এক হাত নিয়েছিলেন রাজ্যপাল। তার প্রতিক্রিয়ায় এই আক্রমণ বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোটা নভেম্বর মাস সেখানেই থাকবেন তিনি। সেই অনুযায়ী তার থাকার ব্যবস্থা করা হয়েছিল দার্জিলিং এ। কিন্তু সেখানে না থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করতে শুরু করেন তিনি। বৈঠক করতে শুরু করেন জেলা গুলির জেলা শাসক এবং পুলিশ সুপারদের। এইনিয়ে তার নতুন করে সমস্যা শুরু হয় রাজ্য সরকারে সাথে। এর ই মাঝে পুলিশ তাকে গার্ড অব অনার দিচ্ছেনা বলে সরকারের দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা গিয়েছিল ।

সেই বাক্যবাণের জবাব আজ সাংসদ মহুয়া মিত্র দিলেন বলে মনে করছেন অনেকে। আজ সাংসদ টুইটে রাজ্যপালকে কটাক্ষ করে লেখেন ‘আঙ্কেলজি ‘। তিনি লেখেন,”আঙ্কেলজিকে কেউ একটু বলুন যে পুলিশের কেবল গার্ড অব অনার দেওয়া ই কাজ নয়। আরও অনেক কাজ রয়েছে তাদের। ছুটি কাঁটাতে গিয়ে যা ইচ্ছে তাই করছেন তিনি।”

রাজ্য সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন রাজ্যপাল ধনখড়। আগে বহুবার তিনি রাজ্যকে শুনিয়েছ আইন শৃঙ্খলার বিষয়ে। সম্প্রতি দিল্লি বৈঠকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। তারপর অন্যদিকে বিজেপির মুখপত্র বলে রাজ্যপালকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026