খেলা

সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে গ্র্যান্ড সেলিব্রেশনের মাতলেন বাগান সমর্থকেরা

কলকাতা: যেখানে উৎসবের মরশুমে করোনা সুনামির আতঙ্কে রয়েছেন রাজ্যে চিকিৎসকেরা, সেখানে সামাজিক দূরত্ববিধি, করোনা বিধি সব কিছুকে উপেক্ষা করে কার্যত এক উৎসবে মাতল মোহনবাগান সমর্থকরা। পুজোর আগেই আই লিগ ট্রফি আসার কথা ছিল মোহনবাগান তাঁবুতে। কিন্তু এই ট্রফি ঘিরে যে এত জনসমাগম হবে, তা বোধ হয় টুটু বসু, সৃঞ্জয় বসুরা আচ করতে পারেননি। সামাজিক দূরত্ববিধি, করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শহরের বুকে আই লিগ ট্রফি হাতে উল্লাসে মেতে উঠল সবুজ-মেরুন সমর্থকরা। এরপরই করোনা সংক্রমণে যে জোয়ার আসতে চলেছে, তা কী আর বলার অপেক্ষা রাখে? বোধ হয় রাখে না।

রবিবাসরীয় সকালে লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় মোহনবাগানের হাতে। সামাজিক দূরত্ববিধি বা করোনা বিধি মেনেই শহরের এক পাঁচতারা হোটেলে ক্লাব কর্তৃপক্ষের হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বাগান সভাপতি টিটু বসু, বাগান সচিব সৃঞ্জয় বসু, বাগান অর্থসচিব দেবাশিস দত্ত এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। এআইএফএফ-এর তরফ থেকে উপস্থিত ছিলেন সুনন্দ ধর। এত পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু তারপরেই নিমেষের মধ্যে চিত্রটা পুরো বদলে গেল। বাস্তব পরিস্থিতিকে কার্যত ভুলে সেলিব্রেশনে মেতে উঠলেন বাগান সমর্থকরা।

কিন্তু আদৌ কি এটা কোন গ্র্যান্ড সেলিব্রেশন? নাকি করোনাকে নিজেদের শরীরে আমন্ত্রণ জানানোর প্ল্যাটফর্ম? এমনটাই প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলের একাংশ। শহরের একাংশের আবার মত, সাতমাস পর ময়দানের প্রাচীন এই ক্লাব ট্রফি ঘরে তুলল। তাই হয়তো নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি বাগান সমর্থকেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে আবেগ বড় নাকি জীবন? যারা আজকে এই উল্লাসে নিজেদেরকে মাতিয়ে তুলল, তারা যদি করোনায় আক্রান্ত হয়, তাহলে এই উল্লাসের কী কোনও মানে থাকবে? এই প্রশ্নই এখন উঠছে ওয়াকিবহাল মহলে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026