নিউজ

ফের শহরে অগ্নিকাণ্ড, জীবন বীমা নিগমের অফিসে আগুন, আহত তিনজন

কলকাতা: গনেশ চন্দ্র এভিনিউয়ের বহুতলে আগুন লাগার 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের শনিবার কলকাতার বুকে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার ঘটনাস্থল চিত্তরঞ্জন এভিনিউ ও গনেশ চন্দ্র এভিনিউয়ের ক্রসিংয়ের ভারতের জীবন বীমা নিগমের অফিস। হঠাৎ শনিবার ভোর তিনটে নাগাদ এই বহুতলের পাঁচতলায় আগুন লেগে যায়। কর্মীরা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে দমকলবাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ক্যান্টিনের ঘর থেকেই এই আগুন লেগেছে।

তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে। কারণ,ভোররাতে গ্যাস সিলিন্ডার ফাটার মত বিকট আওয়াজ তারা শুনতে পায়। এমনকি গ্যাস সিলিন্ডার ফাটার পাশাপাশি বহুতলের জানলার কাঁচ ভেঙে যায় বলেও প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও এতে কারোর প্রাণ যায়নি, তবে ক্যান্টিনে থাকা তিনজন কর্মী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন।

প্রসঙ্গত,শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ 21 নম্বর গনেশ চন্দ্র এভিনিউয়ের আটতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছালে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না প্রথমদিকে। পরবর্তীকালে মধ্যরাতে আরও দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কসরত করতে হয় দমকলকর্মীদের। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বহুতলের বারান্দা থেকে ঝাঁপ দেয় এক কিশোর। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026