সম্প্রতি নেহা কক্কর নিজের ইন্সটাগ্রামে বিয়ের সাজে একটি ছবি পোস্ট করলেন। এই ছবি পোস্ট করতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। লাল রঙের ফুলকারি সালোয়ার কামিজে তাঁকে অনন্যা লাগছিল। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন,ছবিটি তাঁর মিউজিক অ্যালবাম ‘নেহু দা বেহা’-এর ফার্স্ট লুক। এই অ্যালবামের লিরিক ও কম্পোজিশন নেহার। মিউজিক অ্যালবামটি রিলিজ করবে 21 শে অক্টোবর। নেহা তাঁর ভক্তকুলকে নবরাত্রির শুভেচ্ছাও জানিয়েছেন। এদিকে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং এদিন সোশ্যাল মিডিয়ায় নেহা ও তাঁর অন্তরঙ্গ একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে রোহনপ্রীত লিখেছেন যে,তাঁদের দুইজনকে একসাথে সত্যিই খুব সুন্দর লাগছে। নেহাও এই ছবিতে কমেন্ট করে সম্মতি জানিয়েছেন। নেহা কমেন্টে রোহনপ্রীতকে ‘বাবু’ বলে সম্বোধন করেছেন।
এই মুহূর্তে নেহা কক্করের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। 24 অক্টোবর নেহা ও রোহনপ্রীত দিল্লিতে বিয়ে করছেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও এই খবর সঠিক কিনা তা কেউ বলতে পারছেন না। এর আগেও নেহা বিখ্যাত গায়ক আদিত্য নারায়ণের সাথে নিজের বিয়ের গুজব রটিয়েছিলেন তাঁর ও আদিত্যর মিউজিক অ্যালবামের মার্কেটিং-এর অঙ্গ হিসাবে। তবে পরে জানা যায়,আদিত্য নারায়ণ তাঁর বহুদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন।
নেহা এর আগে অভিনেতা হিমাংশ কোহলির সাথে সম্পর্কে ছিলেন। 2018 সালে দুজনের ব্রেক-আপ হয়ে যাওয়ার পর নেহা মানসিক অবসাদে ভুগেছেন। নেটিজেনরা নেহাকে আপাতত মিউজিক অ্যালবামের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…