বিনোদন

বাজিমাত করল স্টার জলসার ‘মোহর’, টিআরপি নেমে গেল জি বাংলার

এতদিন ধরে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ এবং ‘করুণাময়ী রানী রাসমণি’-এর টিআরপি ছিল সবচেয়ে বেশি। এবার তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’ উঠে এলো সবচেয়ে প্রথমে। এই মুহূর্তে ‘মোহর’-এর চিত্রনাট্য টানটান পর্যায়ে। ধারাবাহিকের মুখ্য চরিত্র শঙ্খ ও মোহর মন্দিরে গিয়ে বিয়ে করেছে। এই মুহূর্তে শঙ্খ ও মোহর-এর রোম্যান্স উপভোগ করছেন দর্শকরা।

টিআরপি রেটিংয়ে প্রথম পাঁচেও নেই জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। ‘কৃষ্ণকলি’-র চিত্রনাট্যকে এর জন্য দায়ী করা হচ্ছে। দুই বৌ,এক বর-এর বস্তাপচা কনসেপ্ট উঠে এসেছে এখানেও। এছাড়া দ্বিতীয় বৌ -এর ষড়যন্ত্রও যোগ হয়েছে এখানে। নিখিল-শ্যামার হিট জুটি দর্শকদের মন কাড়তে সক্ষম হচ্ছে না আম্রপালীর প্রতি শ্যামার অতিরিক্ত মহানুভবতার জন্য। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ‘কৃষ্ণকলি’ রীতিমত ট্রোল হতে শুরু করেছে। নেটিজেনরা পুজোর মুখে এই ধারাবাহিকের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। এই ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামার মেক’ আপ ও ধারাবাহিকটির চিত্রনাট্য নিয়ে বিতর্কিত ছিল। এবার টিআরপি নেমে গিয়ে এখন ‘কৃষ্ণকলি’র অবস্থা তথৈবচ।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘ করুণাময়ী রানী রাসমণি’ যথেষ্ট জনপ্রিয়। এই ধারাবাহিকটির চিত্রনাট্য সকলের কাছে প্রশংসনীয় হয়েছে। কিন্তু এই সপ্তাহে ধারাবাহিকটি টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মূলতঃ রানী রাসমণির জীবনকাহিনী অবলম্বনে এই ধারাবাহিকের চিত্রনাট্য তৈরী হয়েছে। এই কারণে চিত্রনাট্যে কোনো নতুন মোড় আনতে হলে চ্যানেলকে ভাবতে হবে,তা যেন কোনোভাবেই মূল কাহিনীধারাকে প্রভাবিত না করে। এই ক্ষেত্রে ‘মোহর’-এর চিত্রনাট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো অসুবিধা না থাকায় টিআরপি রেটিংয়েও তারতম্য হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026